আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত : শাহরুখ খান

দিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেল কলেজের ছাত্রীর মৃত্যুতে পুরুষ হিসেবে ও সমাজের অংশ হিসেবে ক্ষমা চেয়েছেন বলিউডের সুপারহিট তারকা শাহরুখ খান।
শনিবারের টুইটে শাহরুখ বলেন, “আমি এই সমাজ-সংস্কৃতির অংশ হয়ে লজ্জিত। একজন পুরুষ হিসেবেও আমি লজ্জিত।”
তিনি উল্লেখ করেন, “আমরা তোমাকে বাঁচাতে পারিনি ছোট্ট মেয়ে, কিন্তু তুমি কতো জোর আওয়াজ যে তুলেছো! সেই আওয়াজ আমাদের বলছে, ধর্ষণ নিছক কোনো রোগ নয়, কোনো ভুল নয়।”
ধর্ষণ সমাজে যৌনতার প্রতীকে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি আরও লেখেন, “কথা দিচ্ছি, তোমার সঙ্গে আমিও লড়াইয়ে নামবো। নিজের কন্যার শ্রদ্ধা অর্জনের জন্য হলেও আমি নারীদের শ্রদ্ধা করবো।”
দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার তরুণীকে ১৬ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে সেখানেই শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় দিল্লিতে উত্তাল বিক্ষোভ অব্যাহত আছে।
উল্লেখ্য, ৪৭ বছর বয়সী শাহরুখ খান দুই সন্তানের জনক, যাদের মধ্যে কনিষ্ঠ ১২ বছর বয়সী কন্যা সুহানা।


Top