আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর পৌরসভার কোনাবাড়ি এলাকায় দিনব্যাপী শতাধিক দুঃস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার সকালে বোরহান উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শহীদুর রহমান শাহীন।

গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও মেহেরুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন খন্দকার আফসার উদ্দিন গণ গ্রন্থাগারের সভাপতি খন্দকার বেলায়াত হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

ক্যাম্পেইনে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার ওয়াকিফ খান ও ডাক্তার মাহমুদল হাসান মুন্না চর্ম, মেডিসিন, নাক কান ও গলা রোগের উপর শতাধিক রোগীকে ব্যবস্থাপত্রসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পেইনের আয়োজক বোরহান উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার শাহীন জানান, অত্র ফাউন্ডেশন বিভিন্ন সময়ে শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী, বই বিতরণ, পাঠাগার পরিচালনা এবং হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এসব কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও পরিচালিত হবে।


Top
error: Content is protected !!