আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


খালাফ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদন্ড

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। গত ২০ ডিসেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক গ্রহণ শেষে রবিবার দুপুর ১২টার দিকে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন। এই মামলার পাঁচ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।

ডাকাতি করতে গিয়ে হত্যার অভিযোগে পাঁচ জনের এই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে একজন পালাতক রয়েছে। বাকি চার জন হলেন- সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমিন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকন। এরা কারাগারে আটক রয়েছেন। অপর আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ মামলার শুরু থেকেই পলাতক।

গত ৪ জুন ডিবি পুলিশের ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধ টিম রাজধানীর দক্ষিণখান থানাধীন গাওয়াইর এলাকা থেকে মামলার চার আসামিকে গ্রেফতার করে।

রাষ্ট্রপক্ষে এ মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। গত ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

উল্লেখ্য, গত ৫ মার্চ রাত ১টার দিকে গুলশানের কূটনীতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সৌদি দূতাবাস কর্মকর্তার মৃত্যু হয়।

৭ মার্চ গুলশান থানার এসআই মোশারফ হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!