আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানাসহ আটক ৩

কে এম মিঠু, গোপালপুর:
করোনার সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে, গোপালপুর উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধি সাথে নিয়ে পৌর শহরের কোনাবাড়ী বাজার, নন্দনপুর বাসস্ট্যান্ড, আভুঙ্গি মোড় এবং সুতী কালীবাড়ি এলাকায় টহল দেন।

এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় সাত পথচারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রয়োজনে ঘোরাফেরা করায় আটক করা হয় তিন ব্যক্তিকে। বিতরণ করা হয় বেশকিছু দুঃস্থ ও অসহায় মানুষকে খাদ্যসামগ্রী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এবং স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!