আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে এমএমসি এবং অনলাইন ক্লাস বিষয়ক কর্মশালা

কে এম মিঠু, গোপালপুর :
শিক্ষায় ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষে এমএমসি এবং অনলাইন ক্লাসের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা চাতুটিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা অধ্যক্ষ মো. নেসার উদ্দীনের সভাপতিত্বে মঙ্গলবার দিনব্যাপি কর্মশালা উদ্বোধন করেন, গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর। প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি এবং অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক জয়নাল আবেদীন।

বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি জিএম ফারুখ, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, ভেঙ্গুলা খন্দকার ফজলুল হক কলেজের অধ্যক্ষ ফরিদ হোসেন, হাদিরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের গোলজারী, মেহেরুন্নেসা মহিলা কলেজের সহকারি অধ্যাপক নাসির উদ্দীন প্রমুখ।

কর্মশালায় উপজেলার হাদিরা ও ঝাওয়াইল ইউনিয়নের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১জন শিক্ষক অংশগ্রহণ করেন।


Top
error: Content is protected !!