আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় ভিটামিন এ প্লাস কাম্পেইন ২০২১ অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক প্রমুখ।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী জানান, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ৬ মাস থেকে ৬ বৎসরের বয়সের সকল শিশুকেই ভিটামিন এ খাওয়াতে হবে। শুধুমাত্র শিশুর যদি শ্বাসনালীর অসুস্থতা বা শ্বাসকষ্ট অথবা অন্য কোন মারাত্মক অসুস্থতা থাকে তবে শিশুকে ভিটামিন এ খাওয়ানো যাবে না।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে  ৬ বৎসর বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি। স্বাস্থ্য ঝুঁকি কমাতে শিশুকে ভিটামিন খাওয়ানোর সময়ে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।


Top
error: Content is protected !!