আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


মেঘনা সেতু মেরামতের কারণে আগামী ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত, যানবাহন চলাচল বিকল্প সড়কে

মেঘনা সেতু মেরামতের কারণে আগামী ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছে বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ।

সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুবুর রহমান খান এ কথা বলেন।

আইয়ুবুর রহমান জানান, আগামী ৪ থেকে ৮ জানুয়ারি বিপুল সংখ্যক যানবাহন চলাচল করবে ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে। কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার সড়ক নাজুক হওয়ায় এ সড়কে ২৪ ঘণ্টার জন্য ৪টি টিম কাজ করবে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে বলেও সভায় জানানো হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!