আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


শেখ হাসিনা ও সৈয়দ আশরাফ স্বপদে পুনর্নির্বাচিত

আবারও আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেয়া হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামকে। বিকালে দলের ১৯তম কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে তাদের এ দায়িত্ব দেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের শুরুতে দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতি হিসেবে

শেখ হাসিনার নাম প্রস্তাব করলে কাউন্সিলররা এতে সমর্থন করেন। সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফের নাম প্রস্তাব করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। কাউন্সিলররা এই প্রস্তাব সমর্থন করলে নির্বাচনী অধিবেশনের চেয়ারম্যান রহমত আলী শেখ হাসিনা ও আশরাফকে পুননির্বাচিত ঘোষণা করেন।

১৯৮১ সালে দেশে ফেরার পর দলীয় কাউন্সিলে প্রথমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হন শেখ হাসিনা। এর পর পাঁচটি কাউন্সিলে তিনি পুননির্বাচিত হন। এবারের কাউন্সিলে সপ্তম মেয়াদে দলের সভাপতির দায়িত্ব পেলেন শেখ হাসিনা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!