আজ || বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান       অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু    
 


কানাইডাঙ্গা সীমান্তে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা সীমান্তে বিএসএফ এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। নিহত গরু ব্যবসায়ী আনারুল ইসলাম (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার টিপুলবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে। শনিবার ভোর ৩টার দিকে গুলি করে হত্যা করা হয়েছে। মহেশপুরের যাদবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানান, জেলার মহেশপুর উপজেলার টিপুলবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে গরু ব্যবসায়ী আনারুল ইসলাম শনিবার ভোর ৩টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে কানাইডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারত সীমান্তের হরিহরপুর গ্রাম থেকে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। বিএসএফ’র গুলিতে আনারুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। তার সাথীরা সীমান্ত থেকে কানাইডাঙ্গা গ্রামে আনারুলের লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার আশিকুর রহমান জানান, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!