আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


সরকারকে পদত্যাগ করে নির্বাচন দিতে বললেন ফারুক

বিএনপিকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে জয়নুল আবদিন ফারুক বলেন, দুনীতি দমন কমিশনকে (দুদক) সরকার রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছে।
অবিলম্বে বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।


Top