আজ || সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


চার বিচারককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহাসহ চার বিচারককে ডাকযোগে হুমকি দিয়ে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পাঠানো অন্য তিনজন বিচারক হলেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম, মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এবং এম এ সালাম।

আদালতে বিচারকদের ঠিকানায় এসব চিঠি ও কাপড় পাঠানো হয়।

১৭ ডিসেম্বর মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ২৬ বিচারককে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

আজ চিঠির মাধ্যমে হুমকিসংবলিত খুদেবার্তা ও খামের ভেতর এক টুকরো করে সাদা কাপড় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মাহবুবুল আলম কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চিঠিতে বিচারকদের উদ্দেশে কঠোর ভাষা ব্যবহূত হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করা হয়।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জিডি করা হয়। এই হুমকি খাটো করে দেখার কিছু নেই। এ ব্যাপারে তদন্ত চলছে।


Top
error: Content is protected !!