আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু

ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পৌনে চারটার সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি এ সম্মেলন উদ্বোধন করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী সাহারা খাতুন-সহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।

মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এই সম্মেলন সফল করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলন খুবই গুরত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা।

এদিকে এই সম্মেলনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি গোয়েন্দা বাহিনীর একটি বিশেষ টিম কাজ করছে।

এর আগে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সম্মেলনস্থলে। ঢাক-ঢোল বাদ্যের তালে তালে নেতাকর্মীরা জানিয়ে দিচ্ছেন তাদের উচ্ছ্বাস। পদপ্রত্যাশী নেতাদের অনুসারীরা তাদের নেতাদের পক্ষে শ্লোগানে দিচ্ছেন।


Top