আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ভারত-রাশিয়ার মধ্যে ২৯০ কোটি ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষরিত

ভারত ও রাশিয়ার মধ্যে ২৯০ কোটি ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির মধ্য দিয়ে ভারত রাশিয়ার কাছ থেকে ১৬০ কোটি ডলার দিয়ে ৪২টি জঙ্গি বিমান ও ১৩০ কোটি ডলার দিয়ে ৭১টি সামরিক হেলিকপ্টার কিনবে। আর এ চুক্তির মাধ্যমে রাশিয়া তার প্রধান অস্ত্র ক্রেতা দেশ ভারতের সঙ্গে সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বর্তমান অবস্থাসহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেন প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী মনমোহন সিং।

রাশিয়া এবং ভারতের মধ্যে বছরে এক হাজার কোটি ডলারের বাণিজ্য হয়। আর ২০১৫ সালের মধ্যে একে ২ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।


Top