আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


চীন থেকে ফিরে নয়া দিল্লি গেলেন খালেদা জিয়া

নয়া দিল্লি সরকারের আমন্ত্রণে সাতদিনের সফরে সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সকাল ৯টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের বিমানে নয়া দিল্লির পথে রওয়ানা হন বিরোধী দলীয় নেতা।

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে তাকে বিদায় জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয়, অঙ্গসংগঠনের নেতারা।

এ সময়ে ভিআইপি লাউঞ্জের বাইরে সড়কের দুই পাশে নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের নেত্রীকে বিদায় জানায়।

বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার এটি প্রথম ভারত সফর। এর আগে ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে তিনি নয়া দিল্লি সফর করেন।

ভারত সফরে খালেদা জিয়া নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে আছেন, দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবেক সাংসদ খালেদা রাব্বানী, মোসাদ্দেক আলী ফালু, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ।


Top