আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

কে এম মিঠু, গোপালপুর :
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব গ্রহণ ও ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন, মেয়র মো. রকিবুল হক ছানা।

অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের জন্য সর্বমোট ৬৯,০৮,৫৫,১৭৩ টাকা আয় ও ৬৭,৭৬,২৫,০০০ টাকা ব্যয় এবং সর্বমোট ১,৩২,৩০,১৭৩ টাকা সমাপনী স্থিতিসহ প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষিত হয়।

এসময় পৌরসচিব মো. রফিকুল হাসান, কাউন্সিলর আল মামুন, আব্দুস সালাম, আব্দুস সোবহান, আব্দুল মজিদ, আমিনুল ইসলাম, সমশের আলী, লুৎফর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ, পৌর কার্যালয়ে কর্মরত মো. জাহিদুল ইসলাম, মো. আব্দুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!