আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকারকে গণমাধ্যম বান্ধব বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

মঙ্গলবার গণভবনে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চার যুগ পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তথ্য অধিকার আইন প্রণয়নের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ছাড়পত্র দিয়েছে।

তবে স্বাধীনতা ভোগের পাশাপাশি গণমাধ্যমগুলোর নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।


Top