
কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর পৌরশহরের ডুবাইল বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ পদে ১৯ প্রার্থীকে ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
ভোট গ্রহণকালে আইনশৃঙ্খলা বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, নির্বাচনী পর্যবেক্ষক, সুশীলসমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি পদে আব্দুল আলীম (গরুরগাড়ী প্রতীকে) ৮৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুছ ছালাম (চেয়ার প্রতীকে) ৬৮ ভোট সংগ্রহ করেন।
সহসভাপতি পদে আব্দুল গণি (হরিণ প্রতীকে) ৯৬ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল খালেক (হাতী প্রতীকে) পান ৮১ ভোট।
সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম (মাছ প্রতীকে) ৯৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহিজ উদ্দিন (মোরগ প্রতীকে) পান ৪৫ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান সুমন (টিয়া প্রতীকে) ১১৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান (সাইকেল প্রতীকে) পান ৫৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সামা (কলসী প্রতীকে) ৯০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন (গোলাপফুল প্রতীকে) পান ৫৩ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. তানিমুল বারী রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেন।
ক্রীড়া সম্পাদক পদে মো. বাচ্চু শেখ (ফুটবল প্রতীকে) ১২০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমান (ব্যাটবল প্রতীকে) পান ৪৯ ভোট।
প্রচার সম্পাদক পদে মো. আব্দুল মজিদ ধলা (মাইক প্রতীকে) ৮৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গৌর চন্দ্র দেবনাথ (মোমবাতি প্রতীকে) পান ৭৪ ভোট।
দপ্তর সম্পাদক পদে ঝিনুক আর্য্য (টিউবওয়েল প্রতীকে) ৯৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল হালিম (হাতপাখা প্রতীকে) পান ৭৭ ভোট।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩