আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


বিশ্বজিৎ হত্যাকান্ডে দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করে রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছে ৩ আসামি। এই ৩ আসামি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম শাকিল, জিএম রাশেদুজ্জামান শাওন ও বাংলা বিভাগের ছাত্র

মাহফুজুর রহমান নাহিদ।

গত ৯ ডিসেম্বর বিরোধী জোটের অবরোধের দিন পুরান ঢাকায় বাহাদুর শাহপার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার কথা জবানবন্দিতে স্বীকার করে ৩ আসামি।

ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য রবিবার আসামিদের সিএমএম আদালতে হাজির করান মামলার তদন্ত কর্মকর্তা।

মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা মহানগর হাকিম এরফান উল্লাহকে জবানবন্দি রেকর্ড করার দায়িত্ব দেন। মহানগর হাকিম জবানবন্দি গ্রহণ করেন। এর আগে এই তিনজনকে বিভিন্ন মেয়াদে ৮ দিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

এদিকে, এই মামলায় অন্য দুই আসামি এসএম কিবরিয়া এবং মো. কাইয়ুম মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেয়ায় তাদের পুলিশ ৭ দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি চায়। মহানগর হাকিম হারুনর রশিদ ৩ দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন।

গত ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে শাঁখারী বাজার এলাকার টেইলারিং দোকানের কর্মচারী বিশ্বজিৎকে ছাত্রলীগ নেতাকর্মীরা কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। পরে দেশের বিভিন্ন এলাকা থেকে আসামিদের আটক করে পুলিশ।


Top
error: Content is protected !!