আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


রাত পোহালেই গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে অাগামীকাল ৩১ মার্চ রবিবার চতুর্থ ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ উপজেলায় শুধুমাত্র ভাইসচেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে নির্বাচন হচ্ছে।

ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইসচেয়ারম্যান ও শহর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. অাব্দুল লতিফ সিটি (চশমা মার্কা) এবং বিঅারডিবি’র সাবেক সভাপতি মীর রেজাউল হক (টিওবয়েল মার্কা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইসচেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা (হাঁস মার্কা), সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসনাহেনা (পদ্মফুল মার্কা), ছাত্রলীগ নেতা শহীদ ইমরানের মা হোসনেঅারা বেগম (কলসী মার্কা), মহিলা আওয়ামীলীগ শহর শাখার সভানেত্রী রেণু বেগম (প্রজাপতি মার্কা) এবং মুক্তিযোদ্ধা কন্যা রেবেকা সুলতানা মুন্নী (ফুটবল মার্কা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোপালপুর উপজেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭২টি ওয়ার্ডের মোট ভোটার ২ লাখ ২২ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৯৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ৯৩ জন। মোট কেন্দ্র ৭৫টি, ভোট কক্ষ ৫১৬টি, প্রিজাইডিং অফিসার ৭৫ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৫১৬ জন এবং মোট পোলিং অফিসার ১০৩২ জন।


Top
error: Content is protected !!