আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


পদ্মাসেতুর নির্মাণ কাজ এ সরকারের আমলেই শুরু হবেঃ যোগাযোগমন্ত্রী মন্ত্রী

পদ্মসেতু নির্মাণ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী মন্ত্রী বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ সরকারের চলতি মেয়াদে শুরু করা যাবে না বলে আজ যারা সমালোচনা করছেন, তাদেরকে জনগণের কাছে লজ্জিত হতে হবে। কারণ, পদ্মাসেতুর নির্মাণ কাজ এ সরকারের আমলেই শুরু হবে।

শুক্রবার সকালে সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চার লেন প্রকল্পের কার্পেটিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পদ্মাসেতু নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘‘আমরা যদি পদ্মাসেতুর কাজ শুরু করতে না পারি, তবে জনগণের কাছে আমরা কৈফিয়ত দেবো।’’

পদ্মাসেতু নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ এমপির দেওয়া বক্তব্যকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, ‘‘পদ্মাসেতুর কাজ এ সরকারের আমলেই শুরু হবে। অর্থায়নের দায়িত্ব অর্থমন্ত্রীর। তিনি কোন দেশ থেকে টাকা এনে দেবেন তিনিই তা ভালো বলতে পারবেন।’’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনূর রহমান লস্কর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাব উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন প্রমুখ


Top