
কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন গোপালপুর উপজেলা শাখা কার্যালয়ের উদ্ধোধন উপলক্ষে আজ সোমবার বিকালে পৌরসভার কোনাবাড়ি কাঁচাবাজার সংলগ্ন এক উদ্ধোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রধান অতিথি, টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসান আলী উদ্ধোধক এবং সম্পাদক মো. সোলাইমান খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা শাখার সভাপতি মো. রাশেদ মন্ডলের সভাপতিত্বে উদ্ধোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জব্বার সরকার, বিআরডিবি চেয়ারম্যান মো. বাবুল আকন্দ, রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখার সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, গোপালপুর শাখার সাধারণ সম্পাদক মো. আজমত আলী, বাস মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শ্রী সুভাষ কুন্ডু, আব্দুর রশিদ প্রমূখ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩