আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


বর্তমান সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে এবং এ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। এক্ষেত্রে একটি সমঝোতা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী শুক্রবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরো বলেন, আগামী এক বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনকে আরো সুসংগঠিত হতে হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজুর রহমান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।


Top