আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


রামু থেকে বুদ্ধমূর্তি উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের জারাইল্যারছড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা একটি মূল্যবান বুদ্ধমূর্তি উদ্ধার করেছেন। গত ২৯ সেপ্টেম্বর রাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী হামলা ও অগ্নিসংযোগে ধ্বংস করে রামুর প্রাচীন ১২টি মন্দির। এ সময় মূল্যবান পাঁচ শতাধিক বুদ্ধমূর্তি লুট করা হয় বলে রামু বড়ুয়া সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। র‌্যাব সূত্র জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চট্টগ্রাম-৭-এর মেজর মো. সরওয়ার-ই-আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা জারাইল্যারছড়ি গ্রামের একটি সেতু এলাকায় অভিযান চালিয়ে ১২ সেন্টিমিটার লম্বা এবং ৫৬৫ গ্রাম ওজনের ধাতবমূর্তি উদ্ধার করেন। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মন্দিরে হামলার ২৬ দিন পর এই প্রথম র‌্যাবের হাতে একটি বুদ্ধমূর্তি উদ্ধার হলো। মেজর সরওয়ার-ই-আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আরও লুণ্ঠিত মূর্তি উদ্ধারের চেষ্টা চলছে। (প্রথম আলো)।


Top
error: Content is protected !!