আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


ভোটার অন্তর্ভুক্তর কাজ শেষ, সাড়ে ৬৯ লাখ নতুন ভোটার

দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে ছবিসহ ভোটার তালিকায় ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন নতুন ভোটার যোগ হলো।

বাড়তি এসব ভোটার অন্তর্ভুক্ত করে জানুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২ জানুয়ারি এ তালিকার খসড়া প্রকাশ করা হবে। ২৭ জানুয়ারির মধ্যে দাবি, আপত্তি ও সংশোধন শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এ তালিকায় তিন বছরের (২০১১ থেকে ২০১৩ জানুয়ারি) আঠারো বছর বয়সী ও বাদপড়া ভোটাররাই হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে আগামী নির্বাচনে মোট ভোটার হবে ৯ কোটি ২১ লাখের বেশি।

মঙ্গলবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

এ বছর ১০ মার্চ থেকে হালনাগাদ কার্যক্রম শুরু হয়ে চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ৫ সদস্যের ইসি পুনর্গঠনের পর নতুন ইসির এটিই প্রথম কাজ।

সিইসি জানান, রোববার সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ (নতুন অন্তর্ভুক্তি, মৃতদের বাদ, স্থানান্তর ও সংশোধন) কার্যক্রম শেষ হয়েছে। এ সময় ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন ভোটার নিবন্ধিত হয়।

গত মার্চ পর্যন্ত ভোটার তালিকায় ৮ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৯২৫ জন ভোটার ছিল। হালনাগাদের সময় ৬ লাখ ৭৩ হাজার ৮৯৬ জন মৃত ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়।

এ নিয়ে মোট ভোটার দাঁড়াবে ৯ কোটি ২১ লাখ ২২ হাজার ৩৩২ জন। দশম সংসদের আগে এ সংখ্যা আরো বাড়তে পারে।

তিনি জানান, হালনাগাদের নির্ধারিত সময় শেষ হলেও ভোটারযোগ্যরা সারাবছরই বিধি মেনে ভোটার হতে পারবে। আগামীতে উপজেলা পর্যায়ের জরিপ কেন্দ্রে এ কার্যক্রম শুরু করা হবে বলে জানানও সিইসি।

২০০৭ সালে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করে। নবম সংসদ নির্বাচনের পর দুই বছর এ তালিকা হালনাগাদ করা হলেও নানা জটিলতায় পরে তা অব্যাহত থাকেনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!