আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


২৪ ডিসেম্বর ফখরুলের জামিন আবেদন শুনানি

রাজধানীর শেরে বাংলা ও পল্টন থানায় পৃথক দুটি মামলায় গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হেলাল উদ্দিনের আদালতের এ আবেদন করা হয়। বিচারক আবেদনের শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছে। ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচিতে সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন ও পুলিশের ওপর হমলার ঘটনায় শেরে বাংলা নগরে মামলা দুটি করা হয়।

গত ১১ ডিসেম্বর এ দুটি মামলায় জামিন ও রিমান্ড উভয় আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার পৃথক দুটি ম্যাজিস্ট্রেট আদালত।

পল্টন থানার মামলায় অভিযোগ করা হয়, মির্জা ফখরুল রোববার অবরোধের পূর্বেই অবরোধের দিন রাস্তায় গাড়ি না বের করার জন্য নির্দেশ দেন। বের করলে তা ভাঙচুর করারও হুমকি দেন। তার ও রুহুল কবীর রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জনের একটি মিছিল চলাকালে ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে সকাল ৭টার সময় ঢাকা সিটি করপোরেশনের ময়লা আবর্জনা ফেলার একটি গাড়ি ভাংচুর করে এবং উক্ত গাড়ির ড্রাইভার এ মামলার বাদী আয়নাল ও হেলপারকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। এ মামলায় ফখরুল এক নম্বর এজাহার নামীয় আসামি।

এছাড়া শেরেবাংলানগর থানার পূর্ব রাজাবাজার পান্থপথের রাস্তায় রোববার সকাল সাড়ে ৫টায় মির্জা ফখরুলের প্ররোচনায় অপর আসামিরা একটি সরকারি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশে বোমা নিক্ষেপ করে। এ মামলায় ফখরুল এজাহার নামীয় ৬ নম্বর আসামি।

গত ১০ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।


Top