আজ || বুধবার, ১৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল    
 


মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি

রাজধানী ঢাকা শহরকে যানজট মুক্ত করতে ২১ হাজার ৯৮৫ কোটি টাকার মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বহুল আলোচিত এই প্রকল্প উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলনে কক্ষে একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল মান্নান হাওলাদার সাংবাদিকদের জানান, ‘জাপানি সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। জাইকা দেবে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকা সরকার স্থানীয়ভাবে যোগান দেওয়া হবে।’

তিনি বলেন, ‘২০ দশমিক ১০ কিলোমিটার এই পথটি উত্তরার ৩ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে সংসদ ভবনের পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট দিয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে।’

তবে এ রুটের কারণে সংসদ ভবনের মূল নকশায় কোনো ধরনের পরিবর্তন আসবে না বলে জানান মান্নান হাওলাদার।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!