আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


কাদের মোল্লার স্ত্রী সহ গ্রেফতারকৃত ২০ জনের দুই দিনের রিমান্ডে

বাংলাদেশ টাইমসঃ মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াত নেতা কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহানসহ ইসলামী ছাত্রী সংস্থার গ্রেফতারকৃত ২০ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার রমনা থানার এসআই মো. মশিউর রহমান গ্রেফতারকৃত ২১ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন। মহানগর হাকিম মো. তারেক মইনুল ইসলাম ভূঁইয়া শুনানি শেষে ২০ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। একজন আসামি অন্তঃসত্ত্বা হওয়ায় তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।

সোমবার সন্ধ্যায় মগবাজারের একটি অ্যাপার্টমেন্ট থেকে সানোয়ার জাহানসহ ২১ জনকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!