আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


পুলিশ কর্মকর্তার হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তার হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তার নাম এএসআই মো. আবদুল মালেক।

টাঙ্গাইল বাইপাস সড়কে সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সদর হাসপাতাল সূত্র জানায়, ছুটি নিয়ে মোটরসাইকেলে তিনি গ্রামের বাড়ি টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে ৪-৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এক পর্যায়ে তার উপর হামলা চালায় দুবৃত্তরা। লাঠি দিয়ে উপুর্যপূরী আঘাত করে তার বাম হাতের মধ্যমা আঙ্গুল ও কবজি কেটে দেয় দুর্বৃত্তরা।

পরবর্তীতে তার কাছে থাকা একটি ল্যাপটপ, নগদ পাঁচ হাজার টাকা ও মোটরসাইকেলটি নিয়ে দ্রম্নত পালিয়ে যায়।

সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!