আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


সাঈদীর সঙ্গে জেলখানায় দেখা করার আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাই্যুনাল-১

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে জেলখানায় দেখা করার জন্য তাঁর আইনজীবীদের একটি আবেদন খারিজ করে দেয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত আদেশ দেয় বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাই্যুনাল-১।

উল্লেখ্য, সাঈদীর মামলায় রায় ঘোষণার তারিখ অপেক্ষমান কার্যতালিকায় রাখা হয়েছে। সাঈদীকে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখাতে ২০১০ সালের ২ আগস্ট নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এরপর ২০১১ সালের ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে পিরোজপুর জেলায় হত্যা, গণহত্যা, ধর্ষণ এবং এ ধরনের অপরাধে সাহায্য করা ও জড়িত থাকার ঘটনায় ২০টি অভিযোগ আনা হয়।

গত বছরের ৭ ডিসেম্বর থেকে চলতি বছর ২৩ অক্টোবর পর্যন্ত সাঈদীর পক্ষে-বিপক্ষে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর, গত ৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মামলায় যুক্তি তর্ক পর্ব শেষ হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!