আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী এভিগদোর লিবারম্যান। শুক্রবার পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি। লিবারম্যানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

অর্থ পাচার ও ঘুষ গ্রহণের ঘটনায় অভিযুক্ত লিবারম্যানের বিরুদ্ধে তদন্ত করছে ইসরাইলি পুলিশ। নিজেকে নির্দোষ দাবি করে এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি।

বিবৃতিতে লিবারম্যান বলেন, “যদিও জানি আমি কোনো আইন লঙ্ঘন করিনি, তারপরও আমি পররাষ্ট্র মন্ত্রীর ও উপ-প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”

ক্ষমতাসীন জোট সরকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির অন্যতম শরিক দল ইসরাইল বেইতিনু পার্টির প্রধান এভিগদোর লিবারম্যান।

ইসরাইলের জাতীয় নির্বাচনের মাত্র পাঁচ সপ্তাহ আগে তিনি পদত্যাগ করলেন লিবারম্যান। আগামী ২২ জানুয়ারি ইসরাইলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!