আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


প্রধানমন্ত্রী তাঁকে কী বলেছেন? ওয়েল ডান বলেছেন, না আর করো না বলেছেন:মওদুদ

নৌ-নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নাম উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘একজন নাগরিকের চোখ তুলে নেওয়ার কথা যিনি প্রকাশ্যে বলতে পারেন, তিনিই সত্যিকার অর্থে আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করছেন’। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, ‘আমি আশ্চর্য হব, যদি প্রধানমন্ত্রী তাঁকে ডেকে বলেন, তুমি এটা কেন করেছ। আমার জানতে ইচ্ছে করে, প্রধানমন্ত্রী তাঁকে কী বলেছেন। ওয়েল ডান বলেছেন, না আর করো না বলেছেন।’ একজন সম্মানিত নাগরিকের চোখ উপড়ে ফেলা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেন তিনি।


Top
error: Content is protected !!