আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫,আহত-৫০

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান,

রোববার দুপুর দুইটার দিকে ঢাকা থেকে খুলনাগামী রুমিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংগে ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জন মহিলা ও ২ জন শিশু মারা যায়। তবে নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে: কর্ণেল ফারুখ খান এবং জেলা প্রশাসক খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!