আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সিনেটর জন কেরিকে

বাংলাদেশ টাইমসঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সিনেটর জন কেরিকে হিলারি ক্লিনটনের উত্তরসূরি হিসাবে মনোনীত করেছেন। হিলারি ক্লিনটন আগামী জানুয়ারিতে অবসর গ্রহণ করবেন। ডনের খবরে একথা বলা হয়।
ম্যাসাচুসেটসের সিনেটর জন কেরি ২০০৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসাবে জর্জ ডব্লিউ বুশের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি বর্তমানে সিনেটের শক্তিশালী পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি সুসান রাইস পররাষ্ট্রমন্ত্রী পদে তার প্রার্থিতা প্রত্যাহার করলে জন কেরি পাদপ্রদীপের আলোয় আসেন। প্রবল ব্যক্তিত্বসম্পন্ন জন কেরির সঙ্গে মুসলিম বিশ্বের সুসম্পর্ক বিদ্যমান।

বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব কেরির জন্ম ১৯৪৩ সালের ১১ ডিসেম্বর কলোরাডোতে। তার পিতা ছিলেন আর্মি কোরের সদস্য। ১৯৬৬ সালে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন এবং গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। জন কেরি মার্কিন নেভাল রিজার্ভে যোগদান করেন। দক্ষিণ ভিয়েতনামে তিনি চার মাস অবস্থান করেছিলেন। ভিয়েতনাম যুদ্ধে বীরত্বের স্বীকৃতি হিসাবে তিনি তিনটি সামরিক পদক লাভ করেন।


Top
error: Content is protected !!