আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্যপরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্যপরীক্ষার জন্য আজ রোববার বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি আজ সকাল সাড়ে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

যুক্তরাজ্যের লন্ডন বুপা ক্রমওয়েল হাসপাতালে আগামীকাল সোমবার রাষ্ট্রপতির স্বাস্থ্যপরীক্ষা শুরু হবে। তিনি নয় দিন যুক্তরাজ্যে অবস্থান করবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিনসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!