আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


হিংসাত্বক রাজনীতি দেখতে চাই না। আমরা মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি: নাজমুল হুদা

ক্ষমতার দ্বন্দ্বে দুইনেত্রী পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট বিএনএফ এর কনভেনার ব্যারিস্টার নাজমুল হুদা ।
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনএফ এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে ‘জনগণের জানমালের নিরাপত্তা বিধান:সময়ের দাবি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ক্ষমতার জন্যই আজ দেশে হানাহানি চলছে উল্লেখ করে নাজমুল হুদা বলেন, আমরা এদেশে আর হিংসাত্বক রাজনীতি দেখতে চাই না। আমরা মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি।

আগামী নির্বাচন নিয়ে নাজমুল হুদা চারটি প্রস্তাব তুলে ধরেন।

এই চারটি প্রস্তাব হচ্ছে (১)সংবিধানের ১২৩ ধারা পুনর্বহাল করতে হবে।(২) নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা দিতে হবে। (৩) নির্বাচন কমিশনকে সকল দলের সম্মতিক্রমে পুনর্গঠন করতে হবে এবং সদস্য সংখ্যা সাত থেকে নয় সদস্য বিশিষ্ট করতে হবে। (৪) দুই নেত্রীকে একত্রে বসে আলোচনা করে সংবিধান সংশোধন করতে হবে।

দলের মুখপাত্র আবুল কালাম আযাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দলের কো কনভেনার অধ্যাপিকা জাহানারা বেগম, সদস্য অধ্যাপক আরিফ মাঈনুদ্দিন প্রমুখ।


Top