আজ || রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে ও সন্ধানী চমেক ইউনিটের সহেযাগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার নগরীর ডিসি হিল চত্বরের নজরুল স্কয়ারে উওম কুমার শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন রানার পরিচালনায় কর্মসূচির উদ্বোধন করেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আবু সুফিয়ান।

আবু সুফিয়ান বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর চুড়ান্ত বিজয়ের ঊষালগ্নে বর্বর হানাদার বাহিনী এদেশীয় দোসরদের সহায়তায় নির্মমভাবে হত্যা করেছিল জাতির এই শ্রেষ্ঠ সন্তাদের। এই বর্বরোচিত ও নারকীয় হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে কলংক জনক অধ্যায়। এই নৃশংস হত্যাকান্ডের মর্মান্তিক স্মৃতি আজও আমরা বয়ে বেড়াচ্ছি।

এ সময় উপস্হিত ছিলেন ২১নং আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোরশেদুল আলম,সংগঠনের সভাপতি সুসান আনোয়ার চৌধুরী, যুগ্ম সম্পাদক হাবিব খান, দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক অভিসেন গুপ্ত, রুপক কান্তি দে অপু,শাহেদ শাকিল, রিমন মুহুরী,কনফুলি ইউনিটির সভাপতি সিরাজুল ইসলাম রুবেল, আগ্রাবাদ ইউনিটির সভাপতি নাছিম হোসেন,জেলা সম্পাদক তাজুল ইসলাম পলাশ প্রমুখ।

কর্মসূচিতে সংগঠনের নেতা কর্মীরা স্বেচ্ছায় ৫০ ব্যাগ রক্ত প্রদান করেন।


Top