আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান গ্রেপ্তার

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমানকে মধ্য রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে এ বিষয়টি এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কেউই।
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মধ্যরাত ৩টার দিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা: শফিকুর রহমানকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তবে ধানমন্ডি থানা বা র‌্যাবের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
গত বছর ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে গাড়ি ভাঙচুর, চলতি বছর ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলা এবং গত ৪ ডিসেম্বর মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন জামায়াতের এই নেতা।
এ ব্যাপারে র‌্যাবের গনমাধ্যম শাখার সহকারী পরিচালক ক্যাপ্টেন অভিষেক আহমেদ জানান, এ বিষয়ে আমি এখনো পর্যন্ত কিছু জানি না। তবে বিষয়টি খোজ নিয়ে আমি আপনাকে জানাচ্ছি।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধ মামলায় মুজাহিদ গ্রেপ্তারের পর গত বছরের ২০ সেপ্টেম্বর ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়।


Top