আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাশিমপুর কারাগারে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুর কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে।

বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে তাকে কাশিমপুর কারাগারে নেয়া হয় বলে গাজীপুর চৌরাস্তা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজাত হোসেন জাস্ট নিউজবিডি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।

এই বছর এ নিয়ে দ্বিতীয়বার কারাগারে যেতে হলো ফখরুলকে। হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় বছরের মাঝামাঝিতে এক মাস কারাগারে থাকতে হয়েছিল তাকে, পরে জামিনে বেরিয়ে আসেন তিনি।

মঙ্গলবার হরতালের আগে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে।


Top