আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


বিশ্বজিতের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ

বাংলাদেশ টাইমসঃ অবরোধের সময় গণপিটুনিতে নিহত বিশ্বজিতের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশ দেন। পাশাপাশি খুনিরা যাতে পালাতে না পারে

সেজন্য দেশের সবগুলো থানায়, বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরগুলোতে গ্রেফতারি পরোয়ানা পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে। গ্রেফতারে ব্যর্থ হলে তার কারণ আগামী বৃহস্পতিবারের মধ্যে আদালতকে জানাতেও নির্দেশ দিয়েছেন বিচারকরা।

গত রবিবার ১৮ দলীয় জোটের অবরোধের সময় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিৎকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে ছবি থেকে এ ঘটনায় জড়িত অন্তত ৫ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ এ ঘটনায় চিহ্নিত ৫ জনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আদেশ চেয়ে আবেদন করেন।

প্রাথমিক শুনানির পর অভিযুক্তদের গ্রেফতারের জন্য নির্দেশ দিয়ে নিহত বিশ্বজিতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলেছেন হাইকোর্ট। পাশাপাশি এ ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে সরকারের প্রতি ২ সপ্তাহের সময় দিয়ে রুল জারি করা হয়েছে বলে সাংবাদিকদের জানান বাদী ইউনুস আলী আকন্দ। [বাংলাদেশ টাইমস/রএম/ঢাকা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!