আজ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিজামুল হক নাসিম পদত্যাগ করেছেন

বাংলাদেশ টাইমসঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিজামুল হক নাসিম পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তিনি ইতিমধ্যে প্রধান বিচারপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের সঙ্গে এই বিচারপতির স্কাইপ সংলাপের ফিরিস্তি দৈনিক আমার দেশে প্রকাশের পর মঙ্গলবার ট্রাইব্যুনালে যাননি এ বিচারপতি। এ দিন আমার দেশের ব্যাপারে ট্রাইব্যুনালের ব্যবস্থামূলক আদেশ দেয়ার কথা ছিল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতির বিষয়ে ট্রাইব্যুনালের এ জ্যেষ্ঠ বিচারপতি জানান, অসুস্থতার জন্য চেয়ারম্যান ট্রাইব্যুনালে যাননি। ট্রাইব্যুনালের দুই বিচারপতি আমার দেশ সংক্রান্ত আবেদনের শুনানি না করে বৃহস্পতিবার পরবর্তী তারিখ নির্ধারণ করে দেন। এ প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন বলেন, ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক অসুস্থ। এই আদেশ তিনি দিলেই ভাল হয়।

বিষয়টি নিয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ একটি ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিককে বলেছেন, বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তবে করেছেন কিনা তা জানি না। [ বাংলাদেশ টাইমস ডেস্ক/ফা.মু/ঢাক]


Top