আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


পার্টি অফিস থেকে বের হলেই গ্রেফতার হবেন রিজভী

বাংলাদেশ টাইমস প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী নয়াপল্টনে বিএনপি পার্টি অফিসের থেকে বের হলে গ্রেফতার করা হবে এমন খবর পাওয়া গেছে একাধিক সুত্র থেকে।

রোববারের অবরোধে সহিংসতার মামলায় সোমবার সন্ধ্যায় যেভাবে অফিস থেকে নামামাত্র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তেমনিভাবে রিজভীকে গ্রেফতারের জন্যও সতর্ক আছে তারা।

সকাল থেকেই নয়াপল্টনে পুলিশের নেতৃত্বে ছিলেন মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন ও এডিসি মেহেদী হাসান। সকাল দশটার কিছু আগে আনোয়ার হোসেন চলে যাওয়ার পর মেহেদী হাসান রয়ে গেছেন পুলিশের নেতৃত্বে। তবে রিজভীকে গ্রেফতারের বিষয়ে তারা আনুষ্ঠানিক কোন কথা না বললেও পুলিশেরই একাধিক সূত্র রিজভীকে গ্রেফতারের প্রস্তুতির কথা জানিয়েছে বিএনবি নিউজকে।

সূত্র মতে, অন্যরা মিছিল বের করার চেষ্টা করলে আটক করা হবে। তবে মিছিল করুক বা না করুক, পার্টি অফিস থেকে ভের হলেই গ্রেফতার হবেন রিজভী।

এদিকে হরতালের শুরু থেকে চেয়ার পেতে পার্টি অফিসের প্রবেশ পথে বসে থাকার পর সকাল পৌনে দশটার দিকে উপরে গেছেন রিজভী। তিনি প্রবেশ পথে বসে থাকাকালে পুলিশ তাকে টেনে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

পুলিশ বলছে, পার্টি অফিসের ভেতর থেকে কাউকে গ্রেফতার করা হবে না।

উল্লেখ্য, এর আগেও ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর দেওয়া হরতালে রাত-দিন অফিসে থেকে বাসায় ফেরার পথে গ্রেফতার করা হয়েছিলো রিজভীকে। [বাংলাদেশ টাইমস/ঢাকা]


Top