আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


হরতালের শুরুতেই রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা আজকের হরতালের শুরুতেই রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ভাংচুর ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে হরতাল সমর্থকরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড়ে লেগুনা ও সিএনজিসহ তিনটি গাড়িতে আগুন দিয়েছে হরতালকারীরা। পিকেটাররা ২০টি গাড়ি ভাংচুর করে।

এছাড়া কুতুবখালীতে আওয়ামী লীগ-যুবলীগ ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিবির কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সাড়ে ৭টার দিকে চিটাগাং রোডে হরতালকারীরা বাস ভাংচুর করে।

গাবতলী মাজার রোডের আল্লারদান মসজিদের সামনে সকাল ৭টা ৪০ মিনিটে চার-পাঁচজন পিকেটার একটি আট নম্বর গাড়ি ভাঙচুর করে। এসময় তারা দুটি ককটেলও বিস্ফোরণ ঘটায়।

দারুস সালাম থানার পুলিশ কর্মকর্তা দৈয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফার্মগেট খামারবাড়ি এলাকায় হরতাল সমর্থকরা একটি মিছিল বের করে সকাল সাড়ে ৭টার পরে। এসময় তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করে। এদিকে সকাল ৭টার দিকে মিরপুর-১০ নম্বরে বিআরটিসি একটি বাস ভাংচুর করে পিকেটাররা।

এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নারায়নগঞ্জের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় নূর মসজিদের সামনে থেকে তাকে বিএনপির জেলা সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করা হয়।

হরতাল শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ গ্রেফতার করলে সোমবার সন্ধ্যা থেকেই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু হয়।


Top