আজ || বুধবার, ১৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল    
 


১১ ডিসেম্বর মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

বাংলাদেশ টাইমসঃ ১১ ডিসেম্বর মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। এছাড়াও সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতৃত্বে রবিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

নিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে দলের সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের দেশব্যাপী রাজপথ অবরোধ কর্মসূচিতে সরকার সমর্থকরা হামলা চালায়। এই কর্মসূচিতে বিভিন্ন জায়গায় বিরোধী দলের ৪ জন নিহত, ৪৪০ জন আহত এবং ৬০০ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ১৮ দল।

বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে , ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আরএ গণি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, ড. মঈন খান, এম কে আনোয়ার, বেগম সারওয়ারী রহমান ও মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

[বাংলাদেশ টাইমস/ আরবি/ ঢাকা/ ছবি- বিডি নিউজ]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!