আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


শেয়ারবাজারে প্রান্তিক ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ২৪৭ কোটি টাকা

ঋণের চক্র থেকে বেরিয়ে আসার বিষয়ে তেমন সক্রিয়তা দেখা যাচ্ছে না মার্চেন্ট ব্যাংকগুলোর কর্মকাণ্ডে। পত্রকোষ ব্যবস্থাপনার চেয়ে ঋণ-ব্যবসার সঙ্গেই নিজেদের বেশি সম্পৃক্ত করে রেখেছে প্রতিষ্ঠানগুলো।
অথচ নিবন্ধন শর্ত অনুসারে পত্রকোষ ব্যবস্থাপনা, ইস্যু ব্যবস্থাপনা ও অবলেখনকারী (আন্ডাররাইটার) প্রতিষ্ঠান হিসেবে কর্মকাণ্ড পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে আইনে। আর সরাসরি ঋণ-ব্যবসার বিষয়টি প্রধান না হলেও দেখা যাচ্ছে, মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ-ব্যবসাকেই প্রধান কাজ হিসেবে বেছে নিয়েছে।
মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ-পরিস্থিতির সর্বশেষ পূর্ণাঙ্গ উপাত্ত রয়েছে জুলাই মাস পর্যন্ত। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তথ্যানুসারে, জুলাই মাস শেষে এ প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৫৯২ কোটি টাকায়। ৭৩ হাজার ২৩৮টি গ্রাহক হিসাবের বিপরীতে এ ঋণ বিতরণ করা হয়েছে।
অথচ চলতি বছরের জানুয়ারি শেষে এর পরিমাণ ছিল প্রায় পাঁচ হাজার ৩৪৫ কোটি টাকা। সেই হিসাবে গত ছয় মাসের ব্যবধানে শেয়ারবাজারে প্রান্তিক ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ২৪৭ কোটি টাকা।
সরাসরি গ্রাহকের হিসাবের বিপরীতে ২৮টি মার্চেন্ট ব্যাংক এ ঋণ বিতরণ করেছে। সম্মিলিতভাবে মার্চেন্ট ব্যাংকগুলোর বিতরণ করা বিপুল পরিমাণ অর্থ অনাদায়ী ঋণে পরিণত হয়ে আছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।


Top