আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


সদর দপ্তরের ভবন বিক্রির ঘোষণা দিয়েছে নোকিয়া

বাংলাদেশ টাইমসঃ ফিনল্যান্ডের মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোকিয়া অর্থনৈতিক সংকটে পড়ে সদর দপ্তরের ভবন বিক্রি করার ঘোষণা দিয়েছে। রাজধানী হেলসিংকির অদূরের ওই ভবন ১৭ কোটি ইউরোয় বিক্রি করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।

নোকিয়ার অর্থনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা টিমো ইহামৌতিলা বলেছেন, “নোকিয়ার মূল ব্যবসা রিয়েল এস্টেটের মালিক হওয়া নয়। যখন ভালো সুযোগ আসছে তখন আমরা এ ধরনের অমৌলিক সম্পদগুলো ছেড়ে দিচ্ছি।”

ফিনল্যান্ডের রিয়েল এস্টেট কোম্পানি এক্সিলনের কাছে ভবনটি বিক্রি হচ্ছে বলে জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ।

অর্থ সংকটে পড়া নোকিয়া একসময় বিশ্বের মোবাইল হ্যান্ডসেট বাজারে আধিপত্য করেছিল। গত অক্টোবরে কোম্পানির নামে সদর দপ্তরের নাম করে ‘নোকিয়া হাউজ’। ১৯৯০-এর দশকে তৈরি করা হয়েছিল। ওই সময় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল সেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে নিজের আসন দখল করে নিয়েছিল নোকিয়া। [টাইমস প্রযুক্তি ডেস্ক]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!