আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


প্রবৃদ্ধির হার গত বছরের চেয়েও কম

চলতি অর্থবছর জাতীয় প্রবৃদ্ধি ৬ শতাংশের কাছাকাছি হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। এ বছর বাজেট ঘোষণার সময় সরকার ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার কথা বলেছিল। তবে বিশ্বব্যাংক মনে করে সেটি সম্ভব নয়। প্রবৃদ্ধির এই হার গত বছরের চেয়েও কম। প্রবৃদ্ধির এই হারও সার্থক বলে মনে করছে বিশ্বব্যাংক।
এর কারণ হিসেবে বিশ্বব্যাংক চারটি সমস্যা চিহ্নিত করেছে। সেগুলো হলো: ইউরো অঞ্চলের সংকট, বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি, ব্যাংকিং সেক্টরের ঝুঁকি ও অভ্যন্তরীণ অবকাঠামোর সমস্যা।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন ও প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যদি এ বছর প্রবৃদ্ধির হার ৬ শতাংশের কাছাকাছি হয়, তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আউটলুকে ১৫০টি দেশের মধ্যে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশের অবস্থান হবে ৩৫তম।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, গত অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৩২ শতাংশ। কিন্তু এ বছর প্রবৃদ্ধির ওই হারও অর্জন করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ প্রবৃদ্ধির হার গত বছরের চেয়েও কম হতে পারে।


Top