আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ভারতে এফডিআই সিদ্ধান্তের ওপর ভোটাভুটিতে জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট

ভারতের খুচরা বাজারে বিতর্কিত সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই সিদ্ধান্তের ওপর ভোটাভুটিতে জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় ৪৭১টি ভোটের মধ্যে ২৫৩ ভোট পেয়ে জয়ী হন মনমোহন সিং সরকার। আর বিরোধীরা পেয়েছেন ২১৮ ভোট।

এদিকে, ভোটাভুটির আগে মায়াবতীর নেতৃত্বে লোকসভা থেকে বেরিয়ে আসেন বহুজন সমাজবাদী দল ও মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়েছেন, এফডিআই নিয়ে আগামী শুক্রবার রাজ্যসভার ভোটাভুটি নিয়েও উদ্বিগ্ন নন তিনি। এফডিআইকে কেন্দ্র করে পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশন গত সপ্তাহে অচল হয়ে পড়ে।

পরে বিরোধীদের দাবির মুখে বিষয়টি নিয়ে আলোচনা ও ভোটাভুটিতে সরকার সম্মত হলে পার্লামেন্টের উভয়কক্ষের কার্যক্রম আবার স্বাভাবিক হয়।


Top