আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


উগ্রবাদি দলের সাম্প্রতিক আচরণেও হতাশ হওয়ার কিছু নেইঃ ড.মিজানুর রহমান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান উগ্রবাদি দলের সাম্প্রতিক আচরণে হতাশ না হয়ে তাদের মাঝে বাঁধা হয়ে দাঁড়ানোর জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন । গতকাল বুধবার চট্টগ্রামে দৈনিক আজাদী আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি এ আহ্বান জানিয়েছেন।

আলোচনায় তিনি বলেন, আমরা আগাগোড়াই অসাম্প্রদায়িক জাতি। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই। একটি উগ্রবাদি দলের সাম্প্রতিক আচরণেও হতাশ হওয়ার কিছু নেই। আসুন, তাদের মাঝে আমরা বাঁধা হয়ে দাঁড়াই। তিনি বলেন, যেকোন দল হরতালকে যতক্ষণ পযর্ন্ত রাজনৈতিক অধিকার হিসেবে প্রয়োগ করবে ততক্ষণ এটা বৈধ। কিন্তু এটাকে অগতান্ত্রিক পন্থায় ব্যবহার করলেই মানবাধিকার লংঘনের প্রশ্নটি এসে যায়।

নগরীর জামাল খানস্থ সিনিয়র�স ক্লাবে দসাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার ও আজকের বাংলাদেশ� শীর্ষক এ গোল টেবিল আলোচনায় তিনি আরও বলেন, রামুর ঘটনা যদি সরকার ঠিকভাবে সামাল দিতে না পারত তাহলে দেশে ভারতের গুজরাটের মত পরিস্থিতির সৃষ্টি হত। কিন্তু আমরা সে পরিস্থিতি হতে দিইনি। অনেক গোষ্ঠীই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এতে হতাশ হওয়ার কিছু নেই।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!