আজ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


বুধবার দিনাজপুর জেলায় সকাল সন্ধ্যা হরতাল

দিনাজপুরের রাণীরবন্দরে পুলিশের গুলিতে নিহত মুজাহিদের জানাজায় দশ সহ�্রাধিক জনতার ঢল লক্ষ্য করা গেছে তার গ্রামের বাড়ি গোয়ালডিহিতে। তার লাশ সামনে রেখে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় শিবিরের পাঠাগার সম্পাদক মইনুল ইসলাম।

ইসলামী ছাত্র শিবিরের সাথী মুজাহিদের জানাজা নামায়ের পূর্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য খানসামা-চিরিরবন্দর উপজেলার সাবেক এমপি আলহাজ আকতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলার সাবেক আমীর বর্তমান চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ আবতাফ উদ্দিন মোল্লা, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর আবুল বাশার, নীলফামারী জেলা আমীর নুরুল ইসলাম, দিনাজপুর জেলা আমীর ও কেন্দ্রীয় জামায়াতের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা শিবির সভাপতি মতিউর রহমান এবং খানসামা উপজেলা জামায়াতের আমীর মুজাহিদের পিতা মাওলানা আতাউর রহমান প্রমূখ।

সভায় জেলা আমীর বুধবার দিনাজপুর জেলায় সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা দিয়ে তা সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। বিকাল ৩টায় মুজাহিদের জানাজা নামাজ হওয়ার কথা থাকলেও রমেক হাসপাতাল থেকে লাশের ময়না তদন্ত করে নিয়ে আসতে বিলম্ব হওয়া কারণে হাজার হাজার নারী-পুরুষ তার গ্রামের বাড়ি খানসামার গোয়ালডিহিতে ভিড় জমায়।


Top