আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


কক্সবাজারে জামায়াতের ডাকা হরতালে নৈরাজ্য সৃষ্টির চেষ্টাকালে ৮ শিবির ও জামায়াতকর্মীকে আটক

কক্সবাজারে জামায়াতের ডাকা হরতালে নৈরাজ্য সৃষ্টির চেষ্টাকালে, পিকেটিং করার সময় এবং পুলিশি কাজে বাধা দেওয়ায় এক শ্রমিকসহ ৮ শিবির ও জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে জামায়াতের ডাকা হরতাল চলাকালে সদরের ঈদগাঁও, চকরিয়া, টেকনাফ ও শহরের ফজল মার্কেট থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানান, সকাল ১১টার দিকে ঈদগাঁও মেহেরঘোনা নুর কমিউনিটি সেন্টারের সামনে পিকেটাররা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় যাত্রীবাহি একটি ম্যাজিক পিকআপ সার্ভিস ভাংচুর করে পিকেটাররা।

এর পর পুলিশ এসে নুর কমিউনিটি সেন্টার বিল্ডিংয়ের নিচ তলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেহেরঘোনা জব্বারিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মৌলভী নুরম্নল আজিম, ডাঃ শাহ আলম, মিজান, হামিদকে আটক করা হয়েছে।


Top
error: Content is protected !!